• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

ফতুল্লায় চাঁদা না দেয়ায় ব্যবসায়িকে বিএনপি নেতার মারধর

Reporter Name / ১২২ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

[ad_1]

ফতুল্লায় দাবীকৃত চাদাঁ আদায়ে ব্যর্থ হয়ে ওয়েস্টেজ মালামাল ব্যবসায়ী কে মারধর করে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বিএনপি নেতা ও তার পুত্রের বিরুদ্ধে। 

 

এঘটনায় ওয়েস্টেজ ব্যবসায়ী আমির হামজা বাদী হয়ে মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলেন ফতুল্লার শিয়াচর লালখা এলাকার বিএনপি নেতা ফারুক মাতবর ও তার বখাটে মাদকাসক্ত পুত্র রনিসহ অজ্ঞাতনামা ৮/১০ জন।

লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়,হামজা একজন ওয়েস্টেজ ব্যবসায়ী। সে রিয়াগোপ স্টেডিয়াম সংলগ্ন সুপার স্টার নামের একটি বাল্ব কারখানা থেকে ওয়েস্টেজ মালামাল ক্রয় করে আসছে। বিগত ৩- ৪ মাস ধরে বিএনপি নেতার পুত্র রনি তার নিকট থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো। দাবীকৃত চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে সোমবার বেলা ১১ টার দিকে সুপার স্টার বাল্ব নামের কারখানা থেকে ওয়েস্টেজ মালামাল নামানোর সময় অভিযুক্ত ফারুক মাতবর ও তার পুত্র রনি সহ অজ্ঞাতনামা ৮/১০ জন তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে তার সাথে থাকে নগদ ৯৫ হাজার ৭ শত টাকা ও ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

 

 স্থানীয় একাধিক সূত্র মতে, সোমবার স্টেডিয়াম সংলগ্ন জায়গা থেকে পুলিশ যে পিস্তলটি উদ্ধার করেছিলো সেটি রনির বলে দাবী করেন সূত্রটি। ওয়েস্টেজ ব্যবসায়ী আমির হামজা কে মারধর করতে করতে রাস্তায় নিয়ে আসার সময় ধস্তাধস্তি হয় এক পর্যায়ে আমির হামজার লোকজন ধাওয়া করলে রনি ও তার সহোযোগিরা দৌড়ে পালিয়ে যায়। তখন রনি বা তার সহোযোগিদের নিকট থেকে অস্ত্রটি পরে যায়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category