• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

প্রেস বিজ্ঞপ্তি

Reporter Name / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

[ad_1]

প্রেস বিজ্ঞপ্তি
পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ আল ফারুক এর সার্বিক দিকনির্দেশনা, সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল জনাব মোঃ রায়হান সরকার এর তত্ত্বাবধান এবং অফিসার ইনচার্জ, মনোহরদী থানা  জাহাঙ্গীর বাদশা এর নির্দেশনায় মনোহরদী থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৫ জুন ২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯:৩০ ঘটিকায় মনোহরদী থানাধীন বড়চাপা ইউনিয়নের উরুলিয়া এলাকায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ আল ইসলাম, কনস্টেবল/৪৭০ মোঃ হুমায়ুন ও কনস্টেবল/১০১৮ মোঃ নাফিস ইকবাল এর সমন্বয়ে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ সিয়াম (১৯) নামীয় একজনকে আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ তল্লাশিকালে তার হেফাজত হতে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত অপর আসামী বিজয় মিয়া (২২) ঘটনাস্থল হতে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
মনোহরদী থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত রাখছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category