• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

পুলিশের পর্যাপ্ত বাজেট নিশ্চিত করা না হলে দুর্নীতির ঝুঁকি থেকে যায়

Reporter Name / ১৯৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

[ad_1]

সংসদে হাসনাত আব্দুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পুলিশকে দায়িত্ব দিয়ে যথাযথ বাজেট না দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে ‘ম্যানেজ করে নাও’ সংস্কৃতি তৈরি হচ্ছে। পুলিশের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত বাজেট নিশ্চিত করা না হলে দুর্নীতির ঝুঁকি থেকে যায়। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্ন করার সময় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, তৃণমূল পর্যায়ে পুলিশের অনেক বাস্তব সমস্যা রয়েছে। বিশেষ করে কোনো তদন্তে পুলিশকে পাঠানো হলে অনেক সময় সেই তদন্তের খরচ থানার পক্ষ থেকে দেওয়া হয় না কিংবা যা দেওয়া হয় তা খুবই অপ্রতুল। আমরা যখন পুলিশকে একটি কাজ করতে দিচ্ছি কিন্তু সেই কাজের জন্য পর্যাপ্ত বাজেট দিচ্ছি না, তখন পুলিশের মধ্যে একটি সংস্কৃতি তৈরি হয় ‘ম্যানেজ করে নাও’। আর এই ম্যানেজ করতে গিয়ে অনেক সময় তারা অনাকাঙ্ক্ষিত ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়তে বাধ্য হন। সম্প্রতি ২৬ মার্চের কর্মসূচি আয়োজনের সময় প্রশাসনকে যে বাজেট দেওয়া হয়েছিল, বাস্তবে ব্যয় তার চেয়ে বেশি হয়েছে। এতে অনেক সময় স্থানীয় ব্যবসায়ী বা এলাকার প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হয়।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, পুলিশের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ বাজেট দেওয়া হবে কি না, যেন তারা কোনো ধরনের ‘ম্যানেজ কালচার’ এ যেতে বাধ্য না হন। সংসদে সম্বোধনের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে তা স্বীকার করে তরুণ এই সংসদ সদস্য বলেন, এই সংসদে আমি এসেছি ২৭ বছর বয়সে। আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসেছেন ১৯৯১ সালে। আমি জন্ম নিয়েছি ১৯৯৮ সালে। তাই কনভেনশনাল কোনো ভুল হয়ে থাকলে আমরা তা সংশোধন করতে প্রস্তুত।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদে সবাইকে সংসদীয় নিয়ম মেনে একে অপরকে সম্বোধন করতে হবে। বয়স যাই হোক, সংসদ সদস্য হিসেবে যথাযথভাবে সম্বোধন করতে হবে। সংসদে আসাটা একটি গৌরবের বিষয় এবং তরুণ সংসদ সদস্যদের জন্য তিনি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

পুলিশের বাজেট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কার্যক্রম আরও দক্ষ ও দুর্নীতিমুক্ত করতে বাজেট বাড়ানোর প্রয়োজন রয়েছে। আগামী বাজেট অধিবেশনে পুলিশের বাজেট বৃদ্ধির জন্য অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। এটা সত্য যে পুলিশের যে পরিমাণ রিসোর্স ও বাজেট দরকার, আমাদের অর্থনীতি অনেক সময় সেই পরিমাণ দিতে পারে না। তবে আমরা যদি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে চাই, তাহলে তাদের ‘ম্যানেজ করার’ সংস্কৃতি থেকে বের করে আনতে হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category