• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

পুড়ে ছাই ৪ দোকান, ঝুঁকিতে পুরো বাজার

Reporter Name / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

[ad_1]

 নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাজারে আবার ও এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আরাফাত ভ্যারাইটিজ স্টোর, দুটি সেলুন এবং ১টি মুদি দোকানসহ মোট চারটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, 8জুন গভীর রাতে হঠাৎ করেই একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই দোকানগুলোর সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের সবকিছু হারিয়ে এখন তারা নিঃস্ব।

১৫ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আগুন

ব্যবসায়ীদের অভিযোগ, চালাকচর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। মাত্র ১৫ দিন আগেও বাজারের ‘দুধ মহলে’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি সুতা ও প্লাস্টিক সামগ্রীর দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। একের পর এক এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

নীতিমালার তোয়াক্কা নেই: অবাধে বিক্রি হচ্ছে সিলিন্ডার ও পেট্রোল

বারবার আগুনের পেছনে বাজারের ভেতরে চরম অব্যবস্থাপনা এবং নিরাপত্তা ঘাটতিকে দায়ী করছেন সচেতন মহল। স্থানীয়দের অভিযোগ:

  • অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসা: বাজারের অনেক ব্যবসায়ী সরকারি কোনো নীতিমালা বা লাইসেন্সের তোয়াক্কা না করে, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই প্রকাশ্য স্থানে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন।

  • খোলা বোতলে পেট্রোল বিক্রি: প্লাস্টিকের বোতলে ভরে বিপজ্জনকভাবে পেট্রোল ও অন্যান্য দাহ্য পদার্থ বিক্রি হচ্ছে বাজারের বিভিন্ন মুদি ও ভ্যারাইটিজ দোকানে।

স্থানীয়দের দাবি: ” চালাকচর নরসিংদী জেলার অন্যতম ও বড় একটি বাজার। এই  বাজারে কোনো ধরনের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নেই। সামান্য অসতর্কতা বা শর্ট সার্কিট থেকে আগুন লাগলে এই অবৈধ সিলিন্ডার ও পেট্রোলের কারণে তা মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দ্রুত প্রশাসন এই অবৈধ দাহ্য পদার্থের ব্যবসার বিরুদ্ধে অভিযান না চালালে যেকোনো সময় পুরো চালাকচর বাজার পুড়ে ছাই হয়ে যেতে পারে।”



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category