• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবক ও মানবসেবায় নিবেদিত ডা. এম এইচ কবির।

Reporter Name / ৩০৬ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবক ও মানবসেবায় নিবেদিত ডা. এম এইচ কবির।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও মানবসেবায় নিবেদিতপ্রাণ ডা. এম এইচ কবির দেশবাসীসহ মনোহরদীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক মহান শিক্ষা। কোরবানির প্রকৃত তাৎপর্য শুধু পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নিজের লোভ-লালসা ও স্বার্থপরতা ত্যাগ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এর প্রকৃত সৌন্দর্য নিহিত। ঈদের এই মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ নিয়ে সমাজকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।”
ডা. এম এইচ কবির দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে তিনি গ্রামের অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করে থাকেন। চিকিৎসা পরামর্শ ও মানবিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজের বিত্তবানরা যেন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসেন এবং সবাই মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ উপভোগ করেন।”
শেষে তিনি দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও সুখী জীবন প্রত্যাশা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। ঈদ মোবারক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category