• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

পথচারীকে মারধর করে ভাইরাল কে এই মডেল মনিকা

Reporter Name / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

[ad_1]

ব্যক্তিগত জীবন, বহুজাতিক পারিবারিক পটভূমি এবং ভিন্নধর্মী শিক্ষাজীবনের কারণে মনিকা কবির দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনার একটি নাম। সাম্প্রতিক ভাইরাল একটি ঘটনার পর আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই মডেল। রাজধানীর ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধর করেছেন তিনি। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে সাম্প্রতিক এই ঘটনার বাইরে ব্যক্তিগত জীবন ও বহুজাতিক পরিচয়ের কারণেও আলোচনায় থাকেন মনিকা কবির। তার জন্ম রাশিয়ায় এবং বেড়ে ওঠা দেশটির রাজধানী শহর মস্কোতে। তার মায়ের নাম ম্যারিয়া গোজেন। বাংলাদেশে মনিকা নামে পরিচিত হলেও তার রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। পরিবারে তার ডাকনাম ছিল ‘মনিশকা’।

অনেকের মনে প্রশ্ন জাগে-মনিশকা থেকে কীভাবে মনিকা কবির নামটি এল? এ প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে বলেন, ‘নামের শেষাংশের ‘কবির’ নিয়েছি আমার দাদার কাছ থেকে। দাদা ও দাদি ভারতের নয়াদিল্লির মানুষ। আমার বাবা সেখানেই বড় হয়েছেন। পরে ব্যবসার খাতিরে বাবা রাশিয়ায় যান এবং সেখানেই আমার মায়ের সঙ্গে পরিচয় হয়।”

মনিকার বাবা চামড়ার ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসার সূত্রে তাকে বিভিন্ন সময় এশিয়া ও ইউরোপের নানা দেশে যেতে হয়েছে। বাবার কাজের কারণে ছোটবেলা থেকেই মনিকাও বিশ্বের বিভিন্ন দেশে ঘোরার সুযোগ পেয়েছেন। দীর্ঘদিন ধরে তার বাবার ব্যবসার সঙ্গে বাংলাদেশের সংযোগ থাকায় ২০১২ সালে প্রথমবারের মতো তিনি বাংলাদেশে আসেন।

শিক্ষাজীবনের শুরুটা ছিল ভিন্নধর্মী। প্রথমদিকে তিনি হোম স্কুলিংয়ের মাধ্যমে পড়াশোনা করেন। মাত্র পাঁচ বছর বয়সে সরাসরি পঞ্চম শ্রেণিতে ভর্তি হন। এরপর দ্রুত শিক্ষাজীবন এগিয়ে নিয়ে মাত্র ১২ বছর বয়সেই কলেজ পর্যায়ের পড়াশোনা শেষ করেন। পরে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ইউনিভার্সিটি অব লন্ডনে। সেখানে আন্তর্জাতিক অনুবাদ (ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন) বিষয়ে পড়াশোনা শুরু করেন, কারণ ভাষা ও অনুবাদের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল।

ভাষাজ্ঞানেও মনিকা কবির বেশ সমৃদ্ধ। মাতৃভাষা রুশ ছাড়াও বাংলা, হিন্দি, পোলিশ, আজারবাইজানি, তুর্কি ও ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে দাবি করেন মনিকা কবির। তার বড় ভাই রাশিয়ায় বসবাস করেন, আর ছোট ভাই থাকেন তুরস্কে।

বর্তমানে মনিকা কবির ফ্যাশন ব্র্যান্ড ‘আনজারার’ এর সঙ্গে কাজ করছেন। ‘আনজারা গার্ল’ পরিচয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গ ও পোশাককে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার চেষ্টা করছেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category