• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

পঞ্চবটিতে ঘুর্ণিঝড়ে বিলবোর্ড ভেঙে লন্ডভন্ড দোকানপাট

Reporter Name / ১২৪ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘুর্ণিঝড়ে সরকারী জায়গার উপরে স্থাপিত বিশাল আকৃতির বিজ্ঞাপন বিলবোর্ড ভেঙে নিচে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটনা ঘটেছে। তবে এ দূর্ঘনায় বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কয়েকটি দোকানপাট ভেঙে গিয়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। বিলবোর্ডটি ভেঙ্গে যাওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি বিলবোর্ডটি ভেঙে গিয়ে বিদ্যুৎ এর তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে ফুটপাতে থাকা কয়েকটি দোকান মালিক সহ পথচারী। 

 

বুধবার (১ এপ্রিল) রাতে ফতুল্লার পঞ্চবটি মোড়ে এসএস প্লাজার সামনে ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। 

 

এদিকে দূর্ঘটনায় সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিসকে নির্দেশ দেন। 

 

এদিকে অভিযোগ রয়েছে সরকারি জায়গায় পঞ্চবটি এসএস প্লাজার মালিকপক্ষ জনগণের চলাচলের রাস্তায় ঢাকার কনকর্ড টাওয়ারের কাছে মাসিক ভাড়ার চুক্তিতে বিশাল আকৃতি বিজ্ঞাপন বিলবোর্ড স্থাপন করার জন্য ব্যবস্থা করে দেয়। কোম্পানি থেকে মার্কেট মালিক মাসিক ভাড়া হিসেবে ৩০/৪০ হাজার টাকা ভাড়া নিতো। কিন্তু স্টীলের বিলবোর্ডটি ঝুঁকিপূর্ণ হলেও বিলবোর্ড মালিক কনকর্ড টাওয়ার তা ব্যবস্থা নেয় নাই। যার কারনে ঘুর্ণিঝড়ে এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনার জন্য মার্কেট মালিক ও কনকর্ড টাওয়ার মালিককে দায়ী করেন এলাকাবাসী। 

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঘুর্ণিঝড়ে পঞ্চবটিতে অবস্থিত এসএস প্লাজার সামনে সরকারি জায়গার উপরে স্থাপিত বিশাল আকৃতি বিজ্ঞাপন বিলবোর্ডটি ভেঙ্গে নিচে পড়ে যায়। এসময় বিদ্যুৎ এর তার ছিড়ে ফুটপাতে থাকা দোকানের উপরে পড়ে যায়। কয়েকটি দোকানপাট ভেঙে ব্যাপক ক্ষতিসাধিত হয়। তবে ফুটপাতে থাকা ফলের দোকান গুলো এবং বৃষ্টিতে দোকানে আশ্রয় নেয়া লোকজন রক্ষা পেয়েছে। 

 

কনকর্ড টাওয়ার মালিক পক্ষের ইমরানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিলবোর্ডটি দ্রুত সময়ের মধ্যে সরিয়ে আনা হবে। তবে মার্কেট মালিককে কত টাকা ভাড়া দেয়া হয় তা বলা হলেও পত্রিকায় না লিখতে অনুরোধ করেন। 

 

পঞ্চবটির এসএস প্লাজার মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কেউ মুখ খুলতে রাজি হয়নি।

 

বিসিক ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, স্টীলের বিলবোর্ডটি নিচের অংশের জোড়ায় দূর্বল থাকায় ঘুর্ণিঝড়ে ভেঙে যায়। বিলবোর্ড মালিকপক্ষকে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে। তবে বৈদ্যুতিক তার থাকায় বড় ধরনের হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছে। 

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আর দ্রুত সময়ের মধ্যে বিলবোর্ডটি সরিয়ে নিতে বলা হয়েছে। আর ঘটনার খোজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category