• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আদমজীতে বড় পর্দায় আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ, খেলা চলাকালীন থাকছে কুইজ প্রতিযোগিতা  মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার

নোংরা পরিবেশে খাদ্য তৈরি জন্য মনোহরদীর সাগরদী বাজারের ইমন বেকারিকে জরিমানা।

Reporter Name / ২৭৪ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

 


নোংরা পরিবেশে খাদ্য তৈরি জন্য  মনোহরদীর সাগরদী বাজারের  ইমন বেকারিকে জরিমানা।

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাগরদী বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ইমন বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সজীব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, বেকারিতে অপরিষ্কার মেঝে, নোংরা যন্ত্রপাতি ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানা ছাড়াই খাবার তৈরি করা হচ্ছিল। বেকারিটির এসব খাবার স্থানীয় জনগণসহ বিভিন্ন প্রাইমারি স্কুলের ছোট শিশুদের কাছে নিয়মিত সরবরাহ করা হতো। নোংরা পরিবেশে প্রস্তুতকৃত এসব খাবার খেয়ে অনেকেই পেটের ব্যথা, ডায়রিয়া ও নানা পানি বাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ছিলেন বলে কর্মকর্তারা জানান।

স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯”-এর বিভিন্ন ধারায় ইমন বেকারির মালিককে জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ। সহযোগিতায় ছিলেন মোঃ সুফি পারভেজ ও মনোহরদী থানার পুলিশ ফোর্স।


 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts