• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: ত্রাণমন্ত্রী

Reporter Name / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

[ad_1]

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের একটি ‘বিশেষ প্যাকেজ’ গ্রহণ করা হয়েছে। এই প্যাকেজ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে এর মধ্যে মন্ত্রিসভায় চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোস্তাফি এলাকায় এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ত্রাণমন্ত্রী দুলু বলেন, রোজার ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। প্রাথমিকভাবে আটটি উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে হতদরিদ্র পরিবারগুলোর জন্য পাইলট প্রকল্প হিসেবে এ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে এই কর্মসূচির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, খাল খনন ও পরিবেশ রক্ষা শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে দেশের জলপথ ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নে সরকার খাল খনন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে খালগুলো চিহ্নিত করার কাজ চলছে। এই কর্মসূচি সফল করতে পানিসম্পদ মন্ত্রণালয়, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমরা ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এর অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি চারা রোপণ করা হবে।

চলমান রমজান মাসে মানুষের ভোগান্তি কমাতে সরকারের প্রস্তুতির কথা জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং বিদ্যুৎ সরবরাহে যেন কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।

 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category