• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

নিয়োগে প্রার্থীর নৈতিকতার মান যাচাইয়ের পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

Reporter Name / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

[ad_1]

সরকারি চাকরিতে মেধা ও যোগ্যতার পাশাপাশি উচ্চ-নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন প্রার্থীদের নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন-পিএসসিকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘স্থবিরতা থেকে সুশাসনের নবযাত্রা : বিপিএসসি সংস্কার প্রতিবেদন’ প্রকাশ অনুষ্ঠানে ‘সরকারি চাকরিতে নিয়োগে মেধা ও জনআস্থা শক্তিশালীকরণ’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এসব পরামর্শ দেন।

ড. মামুন আহমেদ বলেন, পিএসসি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মূলত মেধা ও যোগ্যতা বিবেচনা করে। তবে প্রার্থীদের মধ্যে অনেকের উচ্চ নৈতিকতা ও মূল্যবোধের ঘাটতি থাকায় দেশের মানুষকে কাক্সিক্ষত সেবা প্রদানে তারা ব্যর্থ হয়েছেন। এর ফলে সরকারি কর্মকাণ্ডে জনআস্থা অর্জন করা সম্ভব হয়নি, যা দেশের গণ-অভ্যুত্থানের পেছনে একটি কারণ হিসেবে দেখা যায়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য পিএসসির নিয়োগে যোগ্য এবং মেধাবীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি, প্রার্থীদের উচ্চ-নৈতিকতা ও মূল্যবোধের বিষয়টি গুরুত্বের সাথে দেখার পরামর্শ দেন তিনি।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ে মেধা, নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে দ্রুত একটি নীতিমালা তৈরি করা দরকার। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, ইউজিসি ও পিএসসি একসাথে কাজ করবে। দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মূল লক্ষ্য চাকরি ক্ষেত্রের উপযোগী দক্ষ জনবল তৈরি করা। দক্ষ জনবল তৈরি করাই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। বরং একজন শিক্ষার্থী শিক্ষাজীবন শেষে উদ্যোক্তা কিংবা অন্য যা কিছুই করতে চান সেখানে যেন সফল হোন সেভাবে তাকে গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। দেশে এ ধরনের একটি উপযুক্ত উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দেন তিনি।

—এজেড



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category