• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে ৪৪ পিস ইয়াবা, ৫ লিটার চোলাই মদ এবং ২৫ পুড়িয়া গাঁজাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, (১০ জুন) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৪টি ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার চোলাই মদ ও ২৫ পুড়িয়া গাঁজা।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মিঠু মিয়া (৪০), পাভেল (৩৭), রবিন হোসেন (৩১), হাসিবুর রহমান জিহাদ (২৬), মাইনদ্দিন (২৫), শরিফ হোসেন (৩৭), রিফাত মিয়া (২৫), দুলাল মিয়া (৪০) ও দেলোয়ার হোসেন (৬২)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের অধিকাংশের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এর মধ্যে মিঠু মিয়ার বিরুদ্ধে ৫টি এবং পাভেলের বিরুদ্ধে ৩টি মাদক মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category