• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী নাহিদের স্বেচ্ছায় আত্মসমর্পণ

Reporter Name / ১২২ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মোঃ নাহিদ সরকার ওরফে জান্নাতুল নাঈম (৫৩) নামের এক মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় আত্মসমর্পণ করে সুস্থ জীবনে ফিরে আসবে মর্মে মুচলেকা প্রদান করে। 

 

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো আবদুল হালিম এর বরাবর মোঃ নাহিদ সরকার ওরফে জান্নাতুল নাঈম গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মুচলেকা জমা প্রদান করে। 

 

মুচলেকা সূত্রে জানাযায়, নগরীর ১৮নং ওয়ার্ডের নলুয়া এলাকার মৃত মো সিদ্দিকুর রহমান এর ছেলে মোঃ নাহিদ সরকার ওরফে জান্নাতুল নাঈম (৫৩) বিগত প্রায় ২ বছর যাবৎ কোন মাদক সেবন ও ব্যবসায়ের সাথে সংপৃক্ত নেই। এলাকায় সামাজিকভাবে বসবাস করেন। কোন প্রকার সমাজ বিরোধী জনশৃংখলা বিরোধী, আইন বিরোধী, সন্ত্রাসী কার্যক্রম করে না। বর্তমানে তার বিরুদ্ধে পূর্বের দায়েরকৃত মামলাগুলির নিয়মিত কোটে হাজিরা দিয়ে যাচ্ছে। সাবেক মাদক ব্যবসায়ী মোঃ নাহিদ সরকার ওরফে জান্নাতুল নাঈম আরো অঙ্গীকার করে যে, ভবিষ্যতে তার বিরুদ্ধে কোন প্রকার মাদক ব্যবসা, মাদক সেবন ও এলাকায় আইন বিরোধী কোন প্রকার অভিযোগ পাওয়া গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ কঠিন হস্তে প্রয়োগ করতে বাধ্য থাকিবে। মুচলেকায় তিনি ভবিষ্যতে কোনো অপরাধ বা অন্যায় কাজ না করার অঙ্গীকারে এবং অপরাধের পুনরাবৃত্তি রোধে ব্যবহূত একটি আইনি বা প্রশাসনিক বন্ড নিজ হস্তে স্বাক্ষর করে থানায় জমা প্রদান করে। 

 

আত্মসমর্পণ ও মুচলেকা প্রদান করে সাবেক মাদক ব্যবসায়ী নাহিদ সরকার গণমাধ্যমে জানান, আমি জীবনে যত ভুল করেছি তা থেকে আমার যথেষ্ট পরিমাণ শিক্ষা হয়েছে। কোন দিন আর পাপ কাজের সাথে সংপৃক্ত হবো না। আমি অতীতের সকল ভুল থেকে শিক্ষা নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। আশাকরি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলে আমাকে ভালো হওয়ার সুযোগ করে দিবেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category