• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
চাকরির পেছনে না ছুটে পটল চাষেই লাখপতি দিনাজপুরের আব্দুর রহিম – IPCSBDPress বন্দরে ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যু: হত্যা মামলা, গ্রেপ্তার ১ বন্দরে পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ, মন্দিরে ইটপাটকেল নিক্ষেপে উত্তেজনা ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব ও কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২ ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি গাড়ি দিনাজপুরে শিশুদের নিয়ে অনন্য গ্রিন লার্নিং বিপ্লব – IPCSBDPress মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে বৈষম্যমুক্ত মানবিক ফোরামের আলোচনা সভা পাওনা টাকা উদ্ধারকে কেন্দ্র করে বন্দরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে ও বিশেষ উপহারের মাধ্যমে সংবর্ধিত করা হয়।

এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দিতে এবং বীর সন্তানদের সম্মান জানাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নিয়মিত আয়োজন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts