• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র‌্যালি

Reporter Name / ৮৮ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

[ad_1]

আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”— এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত  হয়েছে।

 

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় এ সভা  ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন এবং নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক।

 

এছাড়াও সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “শব্দদূষণ একটি নীরব ঘাতক। উচ্চমাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি, মানসিক স্বাস্থ্য ও শিশুদের স্বাভাবিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। হাইড্রোলিক হর্ন, নির্মাণকাজের বিকট শব্দ, সাউন্ডবক্সের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণে আরো কঠোর হতে হবে।”

তিনি আরও বলেন, “আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করে সেখানে শব্দদূষণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। পরিবেশ অধিদপ্তর, ট্রাফিক পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”সুস্থ জীবনের জন্য শব্দদূষণ কমানো অপরিহার্য।”তিনি আরো বলেন,শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা,গাড়ি চালক-শ্রমিকদের প্রশিক্ষণ, স্কুল পর্যায়ে সচেতনতা ক্যাম্পেইন ও নীরব এলাকায় সাইনবোর্ড স্থাপনের কার্যক্রম আরো জোরদার করা হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts