• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জবাসীকে সাখাওয়াত হোসেনের ঈদ শুভেচ্ছা

Reporter Name / ১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

[ad_1]

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ নগরবাসীসহ দেশের সকল ধর্মপ্রাণ মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি নগরবাসী ও দেশের জনগণকে জানাই ঈদ মোবারক।

 

শুভেচ্ছা বার্তায় প্রশাসক আরও বলেন, পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সবক্ষেত্রে সীমালঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে- এমনই প্রত্যাশা। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি- মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে।

 

নাসিক প্রশাসক বলেন, ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। ঈদ হলো সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদের খুশি ভাগাভাগির মাঝেই প্রকৃত আনন্দ।

 

ঈদে আনন্দ করার পাশাপাশি নগরবাসীকে নিজ নিজ বাড়ি, ফ্ল্যাট, ছাদ, গ্যারেজ, বাগান এবং অন্যান্য স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের প্রিয় শহর, অতি আদরের শহর নারায়ণগঞ্জকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এই শহরকে নোংরা করা যাবে না। নিজেদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category