• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

না:গঞ্জ-ঢাকা রুটে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ, ঈদে যাত্রীদের দুর্ভোগ

Reporter Name / ১৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

[ad_1]

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঈদের আগমুহূর্তে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়, বেড়েছে বিকল্প পরিবহনের ওপর চাপ।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে চাষাড়া রেলস্টেশনে গিয়ে দেখা যায়, অনেক যাত্রী ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। তারা জানতেনই না যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দীর্ঘ সময় অপেক্ষার পর স্টেশনের এক নিরাপত্তাকর্মীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে হতাশ হয়ে পড়েন তারা।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে সর্বশেষ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর থেকে আর কোনো ট্রেন এই রুটে চলাচল করেনি।

 

এর পরে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে বিকল্প পরিবহনে ছুটছেন। এতে করে সড়কপথে যানবাহনের চাপ বেড়েছে এবং সুযোগ নিয়ে অনেক পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে।

বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশাগুলো দ্বিগুণ ভাড়া নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। চাষাড়া থেকে কমলাপুর পর্যন্ত যেখানে সর্বোচ্চ ভাড়া ৫০০ টাকা, সেখানে যাত্রীদের গুনতে হচ্ছে তারও বেশি।

 

দিনাজপুরগামী যাত্রী রাশেদ বলেন, পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আগেই ট্রেনের টিকিট কেটেছিলেন। কমলাপুর থেকে ট্রেনে ওঠার কথা থাকলেও চাষাড়া স্টেশনে এসে জানতে পারেন ট্রেন বন্ধ।

বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশায় কমলাপুর যেতে হচ্ছে।

 

আরেক যাত্রী রাশেদা বেগম বলেন, কাজ শেষে চাষাড়া থেকে ফতুল্লা ফেরার সময় ট্রেন বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে। অতিরিক্ত ভাড়া গুনে অন্য পরিবহনে ফিরতে হচ্ছে তাকে।

 

নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, বুধবার বিকেলে যাত্রী নিয়ে ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশন ছেড়ে যাওয়ার পর ঢাকা অফিস থেকে ট্রেন চলাচল বন্ধের নির্দেশ আসে। তবে ঈদের আগমুহূর্তে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category