• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদী-৪ প্রার্থীর বিরুদ্ধে অনলাইন অপপ্রচারে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নিন্দা

Reporter Name / ৩৪৮ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

মোঃ হিমেল মিয়া, মনোহরদী, নরসিংদী:
নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের বিরুদ্ধে অনলাইনে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। মনোহরদী উপজেলা প্রেসক্লাব দাবি করেছে, তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচারে লিপ্ত রয়েছে।
প্রেসক্লাবের বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা চলছে। এটি শুধুমাত্র একজন ব্যক্তিকেই নয়, দেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করছে।
বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুলের গৌরবোজ্জ্বল ভূমিকা ও দীর্ঘদিনের রাজনৈতিক অবদান এলাকাবাসীর কাছে সুপরিচিত। তার সুনাম ক্ষুণ্ণ করতে পরিচালিত এ অপতৎপরতা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।
মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সিঃ সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম বাদল বলেন, “সারাদেশে পরিচিত এ নেতা ইতিপূর্বে মসজিদ, মন্দির, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। এবারও জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু পক্ষ ও কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে অপপ্রচারে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। পাশাপাশি গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদেরও তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই করার অনুরোধ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category