• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
কুতুবপুরে হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কীভাবে সাজাবেন আপনার প্রি-ব্রাইডাল – একুশের কাগজ রূপগঞ্জে ৫ মাদক বিক্রতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু পিটিসি সাইট কী? সেরা ৫টি পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করুন সহজেই বন্দরে নারী মাদক বিক্রেতার ১ বছরের কারাদণ্ড শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হোসেনপুর এস.এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা

নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

২৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে মনোহরদী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় মনোহরদী থানাধীন খিদিরপুর বাজারের তিন রাস্তার মোড়ে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় সোবাহান (৪১) ও মনসুর (২৪) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম বলেন,মাদক নির্মূলে পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts