• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

নরসিংদীর বেলাবতে ছেলের হাতে মা খু-ন।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩০২ Time View
Update : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Oplus_131072

প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে সাফিয়া বেগম (৭০) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোরে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাফিয়া বেগম আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।

এ ঘটনায় নিহতের ছেলে তৌহিদ হোসেন তার ভাই তোফাজ্জল হোসেন সুজন, ভাইয়ের স্ত্রী রেখা আক্তার এবং ভাতিজা আসিফ মিয়াকে আসামী করে বেলাবো থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে থেকে জানা যায়, দীর্ঘ দিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সুফিয়া খাতুন বাড়ির আঙ্গিনা পরিষ্কার  করার সময় সুজন তার মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এসময় তার মা সুফিয়া খাতুন প্রতিবাদ করলে সুজন তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে। দা’য়ের আঘাতে মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়ে সুফিয়া খাতুন। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাদিন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

নরসিংদীর সহকারি পুলিশ সুপার (বেলাব-রায়পুরা) সার্কেল আফসান আল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছোট ছেলের অভিযোগে ভিত্তিতে প্রথমে মারামারির মামলা হলেও মারা যাওয়ার পর হত্যা মামলার ধারা সংযুক্ত করা হয়। ইতি মধ্যে আসামী তোফাজ্জল হোসেন সুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category