• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ১৬৯ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

নরসিংদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীনিধি রেলস্টেশনের অদূরে চান্দেরকান্দি এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, সকালে রেলওয়ের কয়েকজন কর্মচারী ও স্থানীয়রা চান্দেরকান্দি এলাকায় রেললাইনের মাঝখানে কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দুপুর ১টার দিকে ফাঁড়িতে নিয়ে যায়।

তিনি আরও জানান, মরদেহের শরীরে ট্রেনে কাটা পড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। আনুমানিক ১৬ বছর বয়সী ওই কিশোরের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category