• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত-৫

Reporter Name / ৩৯৮ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

[ad_1]

বাণী রিপোর্ট : নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ে সিএনজি স্ট্যান্ড দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯ টায় শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত পাঁচদোনা মোড় এলাকায় এ সংঘর্ষ চলে। তবে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুরো এলাকাজুড়ে সাধারণ মানুষ ও মহাসড়কে যানবাহনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- পাঁচদোনা এলাকার তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া (২৮)। অন্য আহতদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লালু মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই সংঘর্ষ, হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে সর্বশেষ রবিবার রাত  ৯টার দিকে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। একাধিক ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে এবং দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এ সময় গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ দু’জন হামিদ মিয়া ও হাসান মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে এবং অন্য তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসটাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। দুইজন গুলিবিদ্ধ হয়েছে। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি।

স্থানীয়রা আরো জানায়, বিগত আওয়ামীলীগ সরকার আমলে পাঁচদোনা মোড় এলাকার পরিবহন, বাজার, মোড়ের দোকান পাট ও সিএনজি ষ্ট্যান্ডের নিয়ন্ত্রণে নিয়ে চাঁদাবাজি ও দখলবাজি করতো পতিত সরকারের লোকজন। এখন শুধু হাত বদল হয়েছে চাঁদাবাজি ও দখলবাজি করছে বিএনপি’র লোকজন। আদিপত্য বিস্তার নিয়ে কিছুদিন পর পর সংঘর্ষের ঘটনা ঘটছে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category