• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

নরসিংদীতে প্রশংসায় ভাসছে করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের খাজনামুক্ত কোরবানির পশুর হাট

Reporter Name / ৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীতে ‘প্রশংসায় ভাসছে করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে আয়োজিত সম্পূর্ণ খাজনা মুক্ত ফ্রি কোরবানির পশুর হাট।

নরসিংদী শহরের একেবারে কাছে অবস্থিত নদী বেষ্টিত চারটি ইউনিয়নের প্রাণকেন্দ্র করিমপুর গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ ও শহরবাসীর কথা চিন্তা করে করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের সকল নেতৃবৃন্দ ও সদস্যরা খাজনামুক্ত এই পশুর হাটের আয়োজন করে।

বাংলাদেশ আইন সমিতির সভাপতি, করিমপুরের কৃতি সন্তান আফজালুল মনিরের দিকনির্দেশনায় দীর্ঘ ৭-৮ বছর ধরে এই হাটে কোনো ধরনের খাজনা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে কোরবানির পশু বেচাকেনার পাশাপাশি হাটের শৃঙ্খলা রক্ষায় করিমপুর ছাত্র ও যুব ফোরামের সদস্যসহ গ্রামের সাধারণ মেহনতি মানুষ দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে
হাটের শৃঙ্খলায় দিনরাত কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন কোরবানির হাট পরিচালনা কমিটি।
গত শনিবার থেকে শুরু হয়ে আগামী বুধবার রাত পর্যন্ত হাটে একটানা বেচাকেনা চলবে।
দুর-দুরান্তের ক্রেতা-বিক্রেতাদের অসুবিধার কথা চিন্তা করে তাদের জন্য রাতে নিরাপদে বেচাকেনার সুযোগ এবং উন্নত খাবারের সুব্যবস্থাও রয়েছে হাটে।
ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে হাটে জাল টাকা সনাক্ত করার মেশিনের ব্যবস্থা রাখা হয়েছে এবং সার্বক্ষণিক পশু চিকিৎসক নিয়োজিত আছেন।
হাটের প্রথম দিনেই প্রায় ১হাজার৫শত গরু ও ছাগল বিক্রি হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় দিনে ক্রেতা-বিক্রেতার সমাগম ছিল চোখে পড়ার মতো।
হাটের কারণে করিমপুরের স্থানীয় দোকানদারদের প্রতিদিনের বেচাকেনাও অনেকগুণ বেড়েছে।
দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারা গ্রামের সুনাম বাড়াতে এবং মানুষের উপকারে প্রতিটি গ্রামে এমন প্রবাসী সংগঠন থাকা উচিত বলে মনে করেন।
সম্পূর্ণ খাজনামুক্ত হওয়ায় সাধারণ ক্রেতা ও বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করে প্রতি বছর এমন আয়োজনের দাবি জানিয়েছেন তারা।

করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের সকল সদস্য ক্রেতা-বিক্রেতাদের মুখের হাসি দেখে সন্তুষ্টি প্রকাশ করে বলেন,ভবিষ্যতে যেন আমরা গ্রামবাসীরা আরও বড় এবং সুন্দর সামাজিক কাজ উপহার দিতে পারি, সেজন্য আপনাদের সকলের মূল্যবান দোয়া ও সহযোগিতা কামনা করছি। সেইসাথে সকলকে এই হাটে এসে নির্বিঘ্নে কেনাবেচা করার আহ্বান জানান তারা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category