• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদির শিবপুরের আপন দুই ভাইকে কুপিয়ে হ*ত্যা।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ২২৯ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিবপুরে পারিবারিক বিরোধে দুই ভাই খু*ন।

মো হিমেল মিয়া।

নরসিংদী।

নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই সহোদর খুন হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আপন চাচা ও চাচাতো ভাইদের হামলায় প্রাণ হারান সোহাগ (৪০) ও রানা (৩৫)। তারা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে।

স্থানীয়রা জানায়, চাচাতো ভাই দিদার ও বিদ্যুতের বাড়ির টিউবওয়েলের পানি সোহাগদের জমি হয়ে নামা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিষয় নিয়ে একাধিকবার উত্তেজনা তৈরি হলেও সমাধান হয়নি। ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে চাচা মানুন ও তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ ধারালো অস্ত্র দিয়ে সোহাগ ও রানার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রানা নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পারিবারিক বিরোধের জের ধরে সংঘটিত হত্যাকাণ্ড। মরদেহ দুটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি, তদন্ত চলছে।

নিহতের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি শিবপুরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category