• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মোবাইল কোর্টে কারাদণ্ড, জরিমানা মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

নরসিংদীর মনোহরদীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৭১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

  1. নরসিংদীর মনোহরদীতে ঘুরতে যাওয়ার কথা বলে নদীর পাড়ের কলাবাগানে নিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে।আজ   ২২/৩/২০২৫ রোজ শনিবার  নরসিংদী সদর

    হাসপাতালে নির্যাতিত শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে পুলিশ।

এর আগে গতকাল শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে মনোহরদী থানায় এ ঘটনায় মামলা করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।

মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর গুলমাহমুদ গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে আজিজুর রহমান আজিকে (৩৫) মামলার আসামি করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা–মা বাড়িতে ছিল না। এসময় আজিজুর রহমান আজি বাড়িতে গিয়ে শিশুটিকে নদীর পাড় থেকে ঘুরিয়ে আনার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আড়িয়াল খাঁ নদীর তীরে নির্জন কলাবাগানের ভিতরে নিয়ে শিশুটির মুখে কাপড় গুঁজে দিয়ে ধর্ষ করে আজিজুর। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শিশুটির রিকশাচালক বাবা বাড়িতে ফিরে এ ঘটনা জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মনোহরদী থানায় খবর দেওয়া হলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আজিজুরকে আসামি করে মামলা করেন। শনিবার সকালে নরসিংদী সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মনোহরদী থানার ওসি মো. আব্দুল জাব্বার বলেন, ‘মামলার আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান। দ্রুততম সময়ের মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category