• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মোবাইল কোর্টে কারাদণ্ড, জরিমানা মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

দ্বিতীয় বিয়ে করায় ৫ দিন ধরে শ্বশুরবাড়িতে শিকলবন্দী স্বামী

Reporter Name / ২০৬ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

[ad_1]

দ্বিতীয়বার বিয়ে করায় এক ব্যক্তিকে শিকলবন্দী করে রেখেছেন তার প্রথম স্ত্রীর পরিবারের লোকজন। প্রথম স্ত্রীর দাবি, তার স্বামী তাকে না জানিয়ে আরও দুই বিয়ে করেছেন। তবে তিনটি নয়, দুই বিয়ে করেছেন বলে স্বীকার করেছেন শিকলবন্দী ওই স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের একটি গ্রামের। একাধিক বিয়ের অভিযোগ এনে ২৪ বছর বয়সী ওই ব্যক্তিকে পাঁচ দিন ধরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন যুবকের বাবা।

ওই ব্যক্তির প্রথম স্ত্রী বলেন, তিন বছর হলো আমার বিয়ে হয়েছে। আমি দুই বছর ধরে বাবার বাড়িতে থাকি। বাবার বাড়িতে আসার পর স্বামী খোঁজ নিতেন না। পরে জানতে পারি তিনি আরও দুটি বিয়ে করেছেন। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে ঘরের লোকদের দিয়ে কৌশলে ডেকে এনে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। স্ত্রী হিসেবে নিজের অধিকার আদায় করার জন্য এই কাজ করেছি। বিয়ের সময় এক ভরি সোনার গয়না, এক লাখ টাকা এবং আসবাবপত্র যৌতুক দেওয়া হয়। কিন্তু বিয়ের ছয় মাস না যেতেই সংসারে শুরু হয় নানা অশান্তি। স্বামীর আচার-আচরণে সন্দেহ জাগে তার। স্বামী অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ান। এ নিয়ে সালিসও হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। রাগ করে তিনি বাবার বাড়িতে এসে থাকছেন।

দুই বিয়ের কথা স্বীকার করে শিকলবন্দী স্বামী বলেন, বিয়ের তিন বছর ধরে কোনো সন্তান হয়নি তাদের। এ নিয়ে কলহ লেগেছিল। একপর্যায়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। গত এক-দেড় মাস আগে তিনি আরেকটি বিয়ে করেন। এরপর শ্বশুরবাড়ির লোকজন তাকে ধরে এনে মারধর করেন এবং পায়ে শিকল দিয়ে আটকে রাখেন।

শিকলবন্দী যুবকের বাবা বলেন, গত বৃহস্পতিবার দুপুরে তাঁর ছেলেকে ধরে নিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে তিনি গিয়ে দেখেন, ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এ বিষয়ে তিনি হাতিয়া থানায় গতকাল রোববার রাতে একটি অভিযোগ করেছেন।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, অভিযোগ দিয়েছে কি না, সেটি দেখতে হবে। বিষয়টি জাহাজমারা তদন্ত কেন্দ্র দেখবে। জাহাজমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলম বলেন, তিনি লিখিত কোনো অভিযোগ পাননি। ঘটনাটি লোকমুখে শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।-প্রথম আলো



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category