• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

তারকাদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে ‘লাল সালাম’ ন্যানসির

Reporter Name / ২৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

[ad_1]

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন দৌড়ে শোবিজ অঙ্গনের তারকারা আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ছিটকে পড়েছেন তারা। রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীনদের মতো হেভিওয়েট তারকারাও পাননি দলীয় মনোনয়ন।

গতকাল সোমবার (২০ এপ্রিল) থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এ প্রসঙ্গে এবার মুখ খুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। সিদ্ধান্তের প্রশংসা করে বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন তিনি।

আজ ২১ এপ্রিল নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে ন্যানসি লিখেছেন,“গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল- এসব তারকাদের শো- পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।”

ন্যানসির এই বক্তব্যে মন্তব্যের ঘরেও সমর্থনের ঝড় দেখা গেছে। অনেকেই তার মতের সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ লিখেছেন, “এজন্যই আপনাকে এত পছন্দ প্রিয় শিল্পী।” আবার কেউ বলেছেন, “আপনার সঙ্গে আমিও একমত।”

গত ১০ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। তিন দিনে প্রায় এক হাজার ৩০০ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ছিলেন কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, ফারহানা চৌধুরী, রিনা খান ও রুকাইয়া জাহান চমকসহ শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ।

তবে গত ২০ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে জানা যায়, মনোনয়ন পাননি কোনো তারকাই।

দলটির এই সিদ্ধান্তকে কেউ দেখছেন ইতিবাচক দৃষ্টিতে, আবার কেউ করছেন ভিন্ন মত। তবে ন্যানসির মন্তব্য নতুন করে এ আলোচনা আরও জোরালো করেছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category