• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে – স্বাস্থ্য মন্ত্রী

Reporter Name / ১১৬ Time View
Update : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

[ad_1]

বিপুল উৎসাহ, উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের নামাজ আদায় ও আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হয়। নরসিংদীর মনোহরদীতে সকাল ৮ টায় উপজেলার প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বকুল। এসময় ঈদের নামাজের ইমামতি করেন মুফতি ওমর ফারুক ।

নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো গতকালকের আদ- দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। যা অত্যন্ত বেদনাদায়ক। আমি অন্য একটি জায়গায় হাসপাতাল পরিদর্শনের সময় মর্মান্তিক এই খবরটি পাই। পরে সাথে সাথে ব্যবস্থা নেয়ার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেয়ে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে হাসপাতালটির বিরুদ্ধে। আজকের দিনে রোগীদের স্বার্থে সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আমরা যদি হামকে মোকাবিলা করতে না পারতাম তবে হাজারো শিশু মারা যেতো। আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। প্রতিটি শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গেছে। হাম আক্রমণ রোগীদের সংস্পর্শ থেকে সুস্থ বাচ্চাদের দূরে রাখতে পারলে আশা করি ঈদের পরে হাম আক্রান্তের সংখ্যা সম্পূর্ণ কমে আসবে।

এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব এ্যাড আবদুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ সহ প্রমুখ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category