• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার রাখতে হবে:ডিসি

Reporter Name / ১২৭ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

[ad_1]

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে বাঘডুমারি খাল পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির মশার উপদ্রব রোধে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সকলকে শপথ বাক্য পাঠ করান। অভিযানে বিডি ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা অংশ গ্রহন করেন। 

এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গু-এডিস মশা বাহিত রোগের প্রভাব বিস্তার করে। তবে বর্তমান সরকার ডেঙ্গু ও মশা বাহিত রোগ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহন করছেন। যে সকল স্থানে মশার আবির্ভাব সেই স্থানগুলো চিহ্নিত করে ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন শুধু সরকারের উদ্যোগেই নয় স্বেচ্ছাশ্রমের মাধ্যমেও মশা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসময় মশা বাহিত রোগ থেকে বাঁচতে হলে আশেপাশের আঙ্গিনাসহ খালগুলো পরিষ্কার রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। 

জেলা প্রশাসক বলেন, বিশেষ করে নদীর সাথে সংযুক্ত খাল গুলোর রক্ষণাবেক্ষণ করতে পারলে মানুষের ভোগান্তি অনেকটা কমে আসবে।

জেলা প্রশাসক সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, কালিয়ানি খালের কিছু অংশ খননের জন্য সরকারের অনুমোদন পাওয়া গেছে। বরাদ্দ আসলে খাল খননের কাজ শুরু করা হবে। এছাড়াও সদর উপজেলা ৪০০ কিলোমিটার পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা মোহাম্মদ আসাদুজ্জামান নুর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, পিআইও পবিএ চন্দ্র মন্ডল, ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম, ইউপি সদস্য মাইনুদ্দিনসহ স্বেচ্ছাশ্রম ও পরিচ্ছন্ন কর্মীরা অভিযানে অংশগ্রহণ করেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category