• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আদমজীতে বড় পর্দায় আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ, খেলা চলাকালীন থাকছে কুইজ প্রতিযোগিতা  মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার

ডিএমপির ১৩ ডিসি ও ৫০ ওসি বদলি

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান, মতিঝিল ও লালবাগ বিভাগসহ উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়াও একযোগে বদলি করা হয়েছে ডিএমপির ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি)। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক আদেশে ডিসি ও ওসি বদলি করা হয়েছে।

ডিসি পদমর্যাদার ১৩ কর্মকর্তার বদলি আদেশে বলা হয়, এই ১৩ কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত স্থানে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। অন্যদিকে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অপর একটি আদেশে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি (সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি) মো. মহিদুল ইসলামকে ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনের ব্যাপক রদবদল চলছে। গত সোমবার একযোগে বিভিন্ন জেলার আওতাধীন ৫২৭টি থানার ওসি চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লটারি করে ওসিদের নির্বাচন করা হয়। তাদের মধ্যে নতুন মুখ ৭৪ জন। এর আগে ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে লটারির মাধ্যমে পদায়নের কথা জানানো হয়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts