• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

ডাইনিং টেবিল নয়, মেঝেতে বসে খেলে আয়ু বাড়ে

Reporter Name / ২৪০ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

[ad_1]

গ্রামের অনেক পরিবারে আজও মেঝেতে বসে খাবার খাওয়ার চল আছে। অন্যদিকে শহুরে জীবনে ডাইনিং টেবিল ও চেয়ারে বসে খাওয়াই যেন নিয়ম। তবে চিকিৎসকদের মতে, মেঝেতে বসে খাবার খাওয়া শুধু ঐতিহ্য নয়, এটি স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী একটি অভ্যাস। বিশেষজ্ঞরা বলছেন, মাটিতে বসে খাওয়ার সময় শরীরের ভেতরে একাধিক ইতিবাচক শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, যা আমাদের নানা রোগ থেকে সুরক্ষা দেয়।

আসুন জেনে নেওয়া যাক মেঝেতে বসে খাবার খেলে শরীরের কী কী পরিবর্তন ঘটতে পারে-

হার্টের কর্মক্ষমতা বাড়ে
মেঝেতে হাঁটু মুড়ে বসলে শরীরের উপরের অংশে রক্তপ্রবাহ স্বাভাবিকের তুলনায় ভালো হয়। এর ফলে হৃদ্‌যন্ত্রকে অতিরিক্ত চাপ ছাড়াই কাজ করতে সুবিধা হয় এবং হার্ট সংক্রান্ত রোগের ঝুঁকি কমে।

পুরো শরীরে রক্ত সঞ্চালন উন্নত হয়
মেঝেতে বসে পাত পেরে খাওয়ার সময় শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেনসমৃদ্ধ রক্ত চলাচল বাড়ে। এর ফলে শরীর চাঙ্গা থাকে এবং রোগপ্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে শক্তিশালী হয়।

মানসিক চাপ ও স্ট্রেস কমে
গবেষণায় দেখা গেছে, মাটিতে বসে থাকার অভ্যাস শরীর ও মস্তিষ্ককে শিথিল করে। এতে স্ট্রেস হরমোনের ক্ষরণ কমে যায়, ফলে মানসিক অস্থিরতা ও অবসাদ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

একসঙ্গে হয় একাধিক আসনের চর্চা
মেঝেতে বসে খাওয়ার সময় আমরা অজান্তেই সুখাসন, স্বস্তিকাসন বা সিদ্ধাসনের মতো যোগাসন করে ফেলি। এতে শুধু হজমই ভালো হয় না, শরীর ও মন দুটোই সতেজ থাকে।

শরীর আরও মজবুত ও নমনীয় হয়
এই অভ্যাস উরু, হাঁটু, গোড়ালি ও শিরদাঁড়ার শক্তি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি পেশি, কাঁধ ও বুকের ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পায়, যা বয়স বাড়লেও শরীরকে সচল রাখে।

হজম ক্ষমতা বাড়ে
মেঝেতে বসে খাওয়ার সময় শরীর কখনও সামনের দিকে ঝুঁকে, কখনও সোজা হয়। এই প্রাকৃতিক নড়াচড়ার ফলে হজমে সহায়ক ডাইজেস্টিভ জুস বেশি ক্ষরণ হয়। যাঁরা গ্যাস, অম্বল বা বদহজমে ভোগেন, তাঁদের জন্য এটি বিশেষভাবে উপকারী।

আয়ু বৃদ্ধিতেও সহায়ক
২০১২ সালে ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজি-তে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, যারা কোনো সাপোর্ট ছাড়াই মাটিতে বসে আবার দাঁড়াতে পারেন, তাদের শরীরের ফ্লেক্সিবিলিটি ও অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্ষমতা বেশি থাকে। ফলে স্বাভাবিকভাবেই আয়ু বৃদ্ধির সম্ভাবনাও বেশি।

শরীরের ব্যথা কমে
মেঝেতে বসে খাওয়ার সময় সাধারণত পদ্মাসন বা অনুরূপ ভঙ্গি তৈরি হয়। এতে পিঠ, পেলভিস ও তলপেটের পেশি শক্তিশালী হয় এবং ধীরে ধীরে শরীরের নানা ব্যথা কমতে শুরু করে।

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
মেঝেতে বসে খেলে ভেগাস নার্ভ সক্রিয় হয়, যা পেট ভরার সংকেত দ্রুত মস্তিষ্কে পাঠায়। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category