• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

টিকা নেয়ার পরও হামে আক্রান্ত শিশু, যে পরামর্শ দিচ্ছেন চিকিৎসক

Reporter Name / ১৩২ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

[ad_1]

দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হওয়া আক্রান্ত শিশুদের বড় একটি অংশই টিকা পাওয়ার বয়স হওয়ার আগেই ভাইরাসে সংক্রমিত হচ্ছে। পাশাপাশি শারীরিক নানা জটিলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় টিকা নেওয়ার পরও অনেক শিশু পুনরায় আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গিয়ে হাম ওয়ার্ডের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ভর্তি হওয়া অধিকাংশ শিশুর বয়সই ৯ মাসের কম। আবার কোনো কোনো শিশুর বয়স সীমা পার হলেও অভিভাবকদের অসচেতনতা বা বিভিন্ন অজুহাতে তাদের টিকা দেওয়া হয়নি। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, ১ থেকে ৫ বছর বয়সী অনেক শিশু টিকা নেওয়ার পরও হামে আক্রান্ত হচ্ছে। এতে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ছেন অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন, যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) তুলনামূলক কম, তাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহবুবুল হক বলেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা টিকা নেওয়ার পরও পুনরায় হামে আক্রান্ত হতে পারে। শারীরিক অন্যান্য জটিলতাও এই ঝুঁকি বাড়িয়ে দেয়। এ কারণে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পূর্বের টিকা নেওয়া থাকলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুনরায় টিকা নেওয়া প্রয়োজন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত ১৩৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৩৬ জন শিশু।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category