• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ: নিরব রায়হান

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

[ad_1]

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ও বর্তমান নারায়ণগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান। 

তিনি অভিযোগ করেছেন, বিএনপি পূর্বের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধারা অব্যাহত রাখার চেষ্টা করছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের পথে এগোচ্ছে।

 

সোমবার (৩০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে নিরব রায়হান বলেন, “সালাউদ্দিন সাহেবরা হয়তো হাসিনার সবক নিয়েই দেশ পরিচালনায় নেমেছেন। জুলাই সনদ বাস্তবায়নে তারা নাটকীয় ও জঘন্যতম রূপ প্রদর্শন করছেন, যা দেশের জনগণকে আবারও দমিয়ে রাখার অপচেষ্টা।”

 

তিনি আরও বলেন, বিএনপি পুলিশ কমিশন থেকে শুরু করে গুম-খুন সংক্রান্ত তদন্ত কমিশন পর্যন্ত সবকিছুকে দলীয় নিয়ন্ত্রণে আনতে চায়। এর মাধ্যমে দেশে পুনরায় গুম-খুনের রাজত্ব কায়েমের আশঙ্কা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, অতীতে বিএনপির নেতাকর্মীরাও গুম-খুনের শিকার হলেও এখন তারা সেই বাস্তবতা উপেক্ষা করছে।

 

দুদকের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলে নিরব রায়হান বলেন, “দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। একইভাবে স্বাধীন বিচার বিভাগ ও সচিবালয়ের প্রতিও তাদের অনীহা স্পষ্ট।”

 

তিনি দাবি করেন, বিএনপি জনগণের রায়ের প্রতিফলন হিসেবে ঘোষিত গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনাগ্রহী এবং বিদ্যমান অধ্যাদেশ বাতিলের চেষ্টায় লিপ্ত। পাশাপাশি গণভোটের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছে দলটি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি প্রশ্ন তোলেন, “যদি গণভোট অবৈধ হয়, তবে একই দিনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন কীভাবে বৈধ হয়?”

 

নিরব রায়হান বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে জনগণের রায় ও জাতীয় সনদের প্রতি সম্মান প্রদর্শন জরুরি। অন্যথায় দেশ আবারও পুরনো রাজনৈতিক সংকটে নিমজ্জিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category