
[ad_1]
নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে এনায়েতনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধর্মগঞ্জ মাওলা বাজার এলাকায় এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট বারী ভূঁইয়া বলেন, বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফলেই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “অনেক ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে আমরা আজ শান্তিপূর্ণ পরিবেশে একত্রিত হতে পেরেছি। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম টিটু বলেন, “১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছেছি। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এসব অপরাধ দমনে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। দেশের স্বার্থে সকলকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”
শহিদুল ইসলাম টিটু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। তিনি আমৃত্যু দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তার সততা, নিষ্ঠা ও দেশপ্রেম বিএনপির নেতাকর্মীদের জন্য আদর্শ হয়ে থাকবে।”
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
আবু হানিফ রায়হানের সঞ্চালনায় এবং এনায়েতনগর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাইয়ুম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম লিটন, ফতুল্লা থানা ওলামা দলের সভাপতি জিলানী ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
[ad_2]