• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

জামিন পেলেও ফ্যাসিস্ট সংগঠনগুলোর নেতাকর্মীদের গ্রেফতারের নির্দেশ

Reporter Name / ১৮১ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

[ad_1]

রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে রেঞ্জের অধীন আট জেলার পুলিশ সুপারদের প্রতি একটি বিশেষ গোপনীয় নির্দেশনা জারি করা হয়েছে। ওই নির্দেশনায় বর্তমানে কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ থাকা ‘ফ্যাসিস্ট’ সংগঠনগুলোর নেতাকর্মীদের আদালত থেকে জামিন পাওয়ার পর পুনরায় গ্রেফতার বা ‘শোন-অ্যারেস্ট’ দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ থাকা ‘ফ্যাসিস্ট’ সংগঠনগুলোর যেসব প্রভাবশালী নেতা বা কর্মী জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় দলকে শক্তিশালী করার সক্ষমতা রাখেন কিংবা মাঠ পর্যায়ে রাজনৈতিক তৎপরতা শুরু করতে পারেন, জামিন পাওয়ার পর তাদের অন্য মামলায় গ্রেফতার দেখাতে হবে (শোন-অ্যারেস্ট)।

তবে যেসব কর্মীর মধ্যে এ ধরনের সাংগঠনিক প্রভাব বা তৎপরতা চালানোর সক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেফতার দেখানোর প্রয়োজন নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও জানানো হয়, এর আগেও এ-সংক্রান্ত বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি উল্লেখ করে রাজশাহী রেঞ্জের প্রতিটি জেলায় এটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ভিআইপি প্রটোকল এবং প্রটেকশন বা নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিআইজি।

রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, ‌‘চিঠিটি সঠিক। তবে এর ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এটি একটি বার্তা। আমরা মূলত আমাদের গোয়েন্দা এসবিকে নির্দেশনা দিয়েছি। তবে এটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হবে কি-না সেটি বলা হয়নি। এটি আমরা পর্যবেক্ষণের জন্য করেছি।’

তিনি বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার জন্য বা মবের বিরুদ্ধে আগাম তথ্য দিয়ে রেখেছি। যাতে করে পুলিশ সে বিষয়ে ব্যবস্থা নিতে পারে।’

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category