• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

‎জমিয়ত নেতা মাওলানা ফেরদাউসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

Reporter Name / ১২১ Time View
Update : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে সংগঠনের জেলা ও বিভিন্ন থানা পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতা আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছেন।

‎শনিবার (১৬ এপ্রিল) তারিখে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং মজলিসে আমেলার সদস্যদের বরাবর একটি লিখিত অভিযোগপত্র ও অনাস্থা প্রস্তাব প্রেরণ করা হয়। অভিযোগপত্রে স্বাক্ষরকারী নেতারা বর্তমান সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক সাংগঠনিক ও নৈতিক অনিয়মের অভিযোগ তুলে ধরেন।

‎অভিযোগে বলা হয়, মাওলানা ফেরদাউসুর রহমান দলের গঠনতন্ত্র উপেক্ষা করে একক সিদ্ধান্তে সংগঠন পরিচালনা করছেন এবং জেলা আমেলা কমিটির নিয়মিত পরামর্শ সভা আহ্বান করছেন না। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করা হয়।

‎এছাড়া অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, তিনি বিভিন্ন বিতর্কিত ও রাজনৈতিকভাবে চিহ্নিত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছেন, যা দলের অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টি করেছে।

‎নেতৃবৃন্দের দাবি অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী পক্ষের সঙ্গে যোগাযোগ ও আর্থিক সুবিধা গ্রহণের মতো গুরুতর অভিযোগও রয়েছে, যার প্রমাণ হিসেবে অডিও ও ভিডিও ফুটেজ রয়েছে বলে তারা উল্লেখ করেন। পাশাপাশি তার বিরুদ্ধে নৈতিক ও ব্যক্তিগত আচরণ সম্পর্কিত কিছু অভিযোগও তোলা হয়েছে, যা সংগঠনের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে বলে দাবি করা হয়।

‎লিখিত বক্তব্যে নেতারা বলেন, বর্তমান পরিস্থিতিতে সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বের ওপর আমরা আস্থা হারিয়েছি। তাই আমরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করছি।

‎তারা কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হোক এবং সত্যতা প্রমাণিত হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে যোগ্য নেতৃত্বকে দায়িত্ব প্রদান করা হোক।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category