• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

চৈত্র সংক্রান্তির সাজ হোক কোমল ও স্নিগ্ধ

Reporter Name / ২০৮ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

[ad_1]

চৈত্র মাস বলতেই বাঙালির কাছে কড়া রোদ আর তপ্ত দিন। পহেলা বৈশাখের সাজ নিয়ে একেকজনের আছে একেকরকম পরিকল্পনা। কিন্তু বাংলা বর্ষের এই শেষ দিনে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানে নিজেকে কীভাবে সাজাবেন?

গরমের এই দিনে সাজ হোক হালকা, আরামদায়ক ও উৎসবের ছোঁয়ায় ভরপুর

কাপড় নির্বাচন

চৈত্র সংক্রান্তির সাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাপড়ের নির্বাচন। ভারী বা গাঢ় রঙের পোশাক এড়িয়ে হালকা সুতি বা লিনেন বেছে নিন। সাদা, অফ-হোয়াইট, হালকা হলুদ, প্যাস্টেল সবুজ বা আকাশি – এই ধরনের কোমল রঙ গরমে যেমন স্বস্তি দেয়, তেমনি আপনাকে দেখায় স্নিগ্ধ। নারীদের জন্য হালকা কাজের শাড়ি বা কটন কুর্তি হতে পারে ভালো পছন্দ। আর পুরুষরা পরতে পারেন সাদা বা হালকা রঙের পাঞ্জাবি।

কম মেকআপই ভালো

মেকআপের ক্ষেত্রেও কমই বেশি। ভারী ফাউন্ডেশন বা গাঢ় মেকআপ এড়িয়ে হালকা বেস, টিন্টেড ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম ব্যবহার করতে পারেন। চোখে হালকা কাজল আর ঠোঁটে নিউড বা পিচ শেডের লিপস্টিক রাখলে পুরো লুকটাই হবে স্বাভাবিক ও সতেজ। গরমে মেকআপ টিকিয়ে রাখতে ফেস মিস্ট বা কমপ্যাক্ট পাউডার সঙ্গে রাখতে পারেন।

চুলের সাজ

চুলের সাজেও রাখুন সহজভাব। খোলা চুলের বদলে ঢিলেঢালা বেণি, খোঁপা বা হালকা পনিটেইল গরমে আরাম দেবে। চাইলে খোঁপায় বা বেণিতে গুঁজে নিতে পারেন তাজা ফুল – যা আপনার সাজে এনে দেবে উৎসবের অন্যরকম আবহ।

অ্যাকসেসরিজ

অ্যাকসেসরিজ বাছাইয়েও ভারী কিছু না নিয়ে হালকা গয়না পরুন। ছোট কানের দুল, সিম্পল চুড়ি বা কাঠের অলংকার এই সময়ের সঙ্গে বেশ মানানসই। খুব ভারী ব্যাগের বদলে ছোট স্লিং ব্যাগ বা ক্লাচ ব্যবহার করাই ভালো।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আরাম। সারাদিনের গরম আর ব্যস্ততার মধ্যে এমন পোশাক ও সাজ বেছে নিন, যাতে আপনি স্বস্তিতে থাকতে পারেন। কারণ স্বস্তিই এনে দেয় আসল সৌন্দর্য।

চৈত্র সংক্রান্তির সাজ তাই হোক একেবারেই সহজ, কোমল আর স্নিগ্ধ, যেখানে গরমের মধ্যেও আপনি থাকবেন স্বচ্ছন্দ, আর উৎসবেও থাকবেন আলাদা।

লাইফস্টাইল মডেল:
বিউটি এক্সপার্ট শেখ শান্তা ইসলাম

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category