• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
  • English Version

চাষাড়া রেলস্টেশনে লজিক অফ বাংলাদেশ&# 39;র &# 39;গণ ইফতার&# 39;

Reporter Name / ১২৭ Time View
Update : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন


দক্ষতা উন্নয়ন সংগঠন লজিক অফ বাংলাদেশ এর আয়োজনে ‘ইফতার ডিস্ট্রিবিউশন ৪.০’ প্রজেক্টের আওতায় ১৫ তম বিতরণে বৃহস্পতিবার (১৯ মার্চ) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলওয়ে স্টেশনে প্রায় ৯০ জন সুবিধা বঞ্চিত ও পথচারীদের নিয়ে আয়োজন করা হয় ‘গণ ইফতার’। 

লজিক অফ বাংলাদেশ এর সেবা শাখা ‘এলওবি সার্ভ উইং’ এর আওতায় পরিচালিত এই কার্যক্রমের ৪র্থ বছরে এক হাজারের বেশি মানুষের কাছে ইফতার পৌছে দেয়া হয়েছে। ২৯ রমজানের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লজিক অফ বাংলাদেশ এর অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব তারিকুল ইসলাম সুজন এবং লজিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ডিরেক্টর জেনারেল শেখ মাশরুর পারভেজ রাফি। পরিদর্শনকালে তারিকুল ইসলাম সুজন লজিক অফ বাংলাদেশ এর উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন, এবং শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। 

 

উল্লেখ্য, শৃঙ্খলাবদ্ধ পরিবেশে তরুণদের বাস্তবমুখী দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি দক্ষ সচেতন উদ্যোমী ইতিবাচক মনোভাব সম্পন্ন সমাজ বিনির্মানের লক্ষ্যে ২০২১ সাল থেকে কাজ করে আসছে লজিক অফ বাংলাদেশ। যার ধারাবাহিকতায় প্রতিষ্ঠার ৬ষ্ঠ বছরে এসে দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রতিযোগিতার পাশাপাশি সামাজিক সেবামূলক কাজ এবং দেশের ক্রান্তি লগ্নে উদ্ধার অভিযানসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। লজিক অফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা জানান শৃঙ্খলাবদ্ধ পরিবেশ ও পরিকল্পিত কাঠামো ব্যাবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করার প্রয়াসে কাজ করছে লজিক অফ বাংলাদেশ যা পরিণত হয়েছে প্রায় ৬ হাজার মানুষের বিশাল পরিবার। এটি একটি অদম্য স্বপ্ন ও হার না মানা ইচ্ছাশক্তির একটি দুর্দান্ত সেতুবন্ধন, যা নতুন দিনের নতুন দিগন্তের উদ্ভাস ঘটাবে এবং আলোর পথের কান্ডারি হিসেবে সমাজকে বিনির্মান করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। অদূর আগামীতেও শিক্ষার্থীদের মানবিক গুণাবলী চর্চা ও দক্ষতা উন্নয়ের পথের অগ্রযাত্রা অব্যাহত রাখার আশা ব্যাক্ত আয়োজকরা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts