• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি মোজাম্মেল

Reporter Name / ১৭৩ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

[ad_1]

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। রোববার (৫ এপ্রিল) ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী ও আসামিপক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়ে যাওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন।

বিএম মোজাম্মেলের আইনজীবী মো. লিটন মিয়া জানান, রোববার মোজাম্মেল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার বাদী খলিলুর রহমানও আদালতে উপস্থিত ছিলেন। চার্জ গঠনের পর বাদী তার জবানবন্দিতে বিএম মোজাম্মেলকে নির্দোষ দাবি করেন এবং মামলার নিষ্পত্তি চান।

এর আগে গত ১ এপ্রিল মামলার বাদী খলিলুর রহমান আদালতে জবানবন্দি দিয়েছিলেন যে, আসামির খালাসে তার কোনো আপত্তি নেই। উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতেই আদালত আজ এই চূড়ান্ত আদেশ প্রদান করেন।

মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০১৫ সালে জাতীয় নির্বাচনের আগে বিএম মোজাম্মেল হক ধানমন্ডির একটি অফিসে খলিলুর রহমানকে ডেকে নেন। সেখানে নির্বাচনী খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে গুম করার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য করা হয় বলেও মামলায় দাবি করা হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিএম মোজাম্মেল হককে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। আজকের এই খালাস আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category