• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন |
  • English Version

গৃহায়ণ ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি ও অপব্যয় হবে না: গণপূর্ত মন্ত্রী

Reporter Name / ১৮০ Time View
Update : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন


গৃহায়ণ ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি ও অপব্যয় হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেছেন, আমার মাত্র দু’দিন হয়েছে সরকারে বসেছি। মূল্যায়ন হবে কোন কোন প্রজেক্টগুলো বেশি দরকারি এবং কোনগুলো দরকারি নয়। আমরা চেষ্টা করব যেন কোনো অপব্যয় না হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিগত সরকারের প্রধান ও কর্মকর্তারা এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিদ্ধ হয়েছেন উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, ‘আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, তাকে ধন্যবাদ। তিনি যেদিনই লিডার অব দ্য হাউস নির্বাচিত হয়েছেন সেদিনই ঘোষণা করেছেন আমরা কোনো সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে। অন্তত এ কাজের তদবির থেকে আমি মুক্ত থাকব।’

 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts