• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

গরুর মাংসের শুঁটকি বানাবেন যেভাবে

Reporter Name / ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

[ad_1]

ঐতিহ্যবাহী স্বাদের খাবারের তালিকায় গরুর মাংসের শুঁটকির আলাদা কদর রয়েছে। বিশেষভাবে সংরক্ষণ করা এই শুঁটকি দীর্ঘদিন ভালো থাকে এবং ভর্তা, ভুনা কিংবা ঝাল রান্নায় এনে দেয় ভিন্ন স্বাদ। সঠিক নিয়মে মসলা মাখিয়ে রোদে শুকাতে পারলেই ঘরেই তৈরি করা সম্ভব সুস্বাদু গরুর মাংসের শুঁটকি। জেনে নিন সহজ উপায়ে এটি বানানোর পদ্ধতি।

মাংসের শুঁটকি তৈরির জন্য প্রথমেই হাড় ও অতিরিক্ত চর্বিহীন মাংস বেছে নেওয়া জরুরি। কারণ মাংসে চর্বি বেশি থাকলে পরে শুঁটকিতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে এবং দুর্গন্ধ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এরপর মাংস মাঝারি আকারে কেটে নিতে হবে।

একটি হাঁড়িতে পানি নিয়ে তাতে আস্ত গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, হলুদ ও লবণ দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর সেই পানিতে মাংস ভালোভাবে সিদ্ধ করতে হবে। খেয়াল রাখতে হবে, মাংস যেন ভেতর পর্যন্ত সম্পূর্ণ সিদ্ধ হয়।

সিদ্ধ হয়ে গেলে মাংস ঝাঁঝরিতে তুলে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর খোলামেলা ও শুকনো স্থানে রোদে দিয়ে শুকাতে হবে। চাইলে চুলার পাশে বা নিচেও শুকানো যেতে পারে। রোদ কম থাকলে বাসায় ইলেকট্রনিক ওভেনের সর্বনিম্ন তাপমাত্রায় ধীরে ধীরে শুকিয়ে নেওয়া যায়। তবে একদিনে না করে কয়েকদিন ধরে শুকালে শুঁটকি ভালো হয়।

এছাড়া সুতলিতে গেঁথেও রোদে শুকানো যায়। তবে লোহার তার ব্যবহার না করাই ভালো, কারণ এতে মাংসে অস্বাভাবিক গন্ধ তৈরি হতে পারে।

মাংস পুরোপুরি শুকিয়ে গেলে তা সংরক্ষণ করতে হবে। ফ্রিজে রাখলে মাংসের শুঁটকি সাধারণত ৬ থেকে ৮ মাস পর্যন্ত ভালো থাকে। আর বাইরে সংরক্ষণ করতে চাইলে মাঝে মাঝে রোদে দেওয়া উচিত।

বাংলাদেশের চট্টগ্রামসহ কয়েকটি অঞ্চলে মাংস ভেজে এক ধরনের শুঁটকি তৈরি করা হয়, যাকে ‘কোয়াব’ বলা হয়। তবে রোদে শুকানো শুঁটকির তুলনায় কোয়াব তুলনামূলক কম সময় সংরক্ষণ করা যায়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category