• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গণভোট নিয়ে ছিনিমিনি খেলা বাংলাদেশের মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না

Reporter Name / ১৬২ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

[ad_1]

এনসিপির সদস্যসচিব

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের জনগণের অভিপ্রায়ে গণভোট পাস হয়েছে। সেই গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না। যদি সংস্কার বাস্তবায়ন করা না হয়, এ দেশের মানুষ ২৪ এর মতো করে আবারও রাজপথে নেমে আসবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলের আয়োজনে গণসংবর্ধনা ও গণ ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আখতার হোসেন বলেন, বিএনপি সরকারকে যে পরিমাণ মানুষ ভোট দিয়েছে, তার থেকে দ্বিগুণ মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে বলেছে। যে পরিমাণ মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করেছে তার থেকে বেশি সমর্থনের গণভোটকে যদি উপেক্ষা করার চেষ্টা করা হয় মানুষ বিএনপি সরকারকেও ছাড় দেবে না।

বিচারের ব্যাপারে-জুলাই গণহত্যার বিষয়ে অবস্থান কী এখন পর্যন্ত বিএনপি তা উপস্থাপন করতে পারেনি জানিয়ে আখতার বলেন, গণঅভ্যুত্থান, গণভোট এবং জুলাই আদেশের মধ্য দিয়ে এই সরকার গঠন হয়েছে। জুলাই সনদের আদেশ যদি বিএনপি সরকার পরিপালন না করে তাহলে জনগণ বিএনপির সরকারের সঙ্গে থাকবে না।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category