
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এড়ালিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। সেখানে তিনি ঈদ জামাতের ইমামতি করবেন। অন্যদিকে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের রাজধানীর পশ্চিম আগারগাঁও ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন। বুধবার দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দলের নায়েবে আমিরদের মধ্যে মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা মহানগরীর ইসলামপুর জামে মসজিদে ঈদ জামাতের ইমামতি করবেন। মাওলানা আহমদ আলী কাসেমী রাজধানীর হাজারীবাগের কমরুদ্দিন শাহী জামে মসজিদে, হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ সিলেটের ভার্থখোলা ঈদগাহ মাঠে ঈদ জামাতের ইমামতি করবেন।
অধ্যাপক আবদুল্লাহ ফরিদ পাবনার আটঘরিয়া চৌকিবাড়ী ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন। অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ লন্ডনে ঈদের নামাজ আদায় করবেন। অধ্যাপক সিরাজুল হক কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন। এছাড়া মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট জামে মসজিদে, মুফতি আবদুল হামিদ জয়পুরহাটের কলন্দপুর ঈদগাহ মাঠে ঈদ জামাতের ইমামতি করবেন। সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।