• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

কোরবানির বর্জ্য অপসারণে মাঠে কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।

Reporter Name / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

[ad_1]

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন উপজেলা গড়ার লক্ষ্যে নরসিংদির মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নে অর্জুন চর এলাকায় শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ২৯ শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও এ্যাব এর সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব এর নেতৃত্বে অর্জুনচর এলাকা ও প্রধান সড়কে এ কার্যক্রমের পরিচালনা করা হয়।
চন্দনবাড়ি ইউনিয়নের প্রধান সড়ক থেকে বর্জ্য অপসারণের মাধ্যমে এ অভিযান শুরু হয়। এতে উপজেলার কৃষকদলের অর্ধশতাধিক নেতাকর্মী ঝাড়ু ও পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে অংশ নেন। এ সময় তারা চন্দনবাড়ী ইউনিয়নের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণ করেন।
কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, মনোহরদী উপজেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। মানুষকে সচেতন করা এবং পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সম্মিলিত উদ্যোগ নিলে মনোহরদী উপজেলা আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা পরিণত করা সম্ভব।
তিনি আরও বলেন, আমাদের উপজেলা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। তবে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে দ্রুত উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
এ সময় উপজেলা কৃষক দলের সভাপতি সুরুজ মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসিন কবির, ইউপি সদস্য জিল্লুর রহমান সহ কৃষকদলের অর্ধশতাধিক নেতারা উপস্থিত ছিলেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category