• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মোবাইল কোর্টে কারাদণ্ড, জরিমানা মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত আর বেলুন উড়িয়ে বিপিএলের উদ্বোধন

Reporter Name / ৫৭১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

[ad_1]

ওসমান হাদির জন্য নীরবতা

পুরো স্টেডিয়ামই ছেয়ে গেল লাল–সবুজ বেলুনে। প্রায় ২৫ হাজার বেলুন উড়ল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আকাশে। এর আগে শহীদ ওসমান বিন হাদির জন্য পালন করা হয় এক মিনিট নীরবতা। কুরআন তিলওয়াতের পর গাওয়া হয় জাতীয় সংগীত। এসব আয়োজনের মধ্যে দিয়ে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ঢাকায় ২৪ ডিসেম্বর বড় আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তা হয়নি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা তিনটায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইনসের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএলে মাঠের লড়াই। প্রথম দিনে মাঝের বিরতিতে অবশ্য দর্শকদের জন্য গাইবেন ফুয়াদ আল মুক্তাদির। থাকছে আলোক–প্রদর্শনীও।

বিপিএল অবশ্য এবার শুরুর আগেই বিতর্কিত হয়েছে। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়েছে বিসিবি। কাল অনুশীলনের সময় বল না পাওয়ায় রেগে সিএনজিতে করে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ ও সহকারী কোচ তালহা জুবায়ের। পরে যদিও ফিরে এসে খালেদ মাহমুদ জানান, ‘ভুল–বোঝাবুঝি’র জন্য এমন হয়েছে।

টুর্নামেন্ট শুরুর আগের দিন অধিনায়কদের ফটোসেশনও হয়নি। কারণ, ট্রফি এখনো বাংলাদেশে আসেনি। সব মিলিয়ে গোজামিলের এই আয়োজনে আপাতত স্বস্তি ফেরাতে পারে মাঠের ক্রিকেট। সেই লড়াইয়ের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category