• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে একজনের পদত্যাগ।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩২২ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে একজনের পদত্যা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের কয়েক ঘণ্টা পরই কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এক সদস্য। ওই সদস্যের নাম মাজু ইব্রাহিম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদে ছিলেন। তিনি তার ফেসবুক আইডিতে কমিটি থেকে পদত্যাগ করার বিষয়টি পোস্ট করেছেন।

শনিবার (৩০ নভেম্বর) রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মাজু ইব্রাহিম।

মাজু ইব্রাহিম তার ফেসবুক আইডিতে একটা পোস্টে লিখেছেন, ‘আমি মাজু ইব্রাহীম, আমি আজ (সদ্য) প্রকাশিত কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের- কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছি। আমি ব্যাক্তিগত কারণে কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পদ থেকে স্বজ্ঞানে স্বেচ্ছায় পদত্যাগ করছি বা সরে যাচ্ছি।’

পদত্যাগের বিষয়ে মাজু ইব্রাহিম বলেন, পারিবারিক কারণ ও সামনে আমার পরীক্ষা তাই স্বেচ্ছায় এ পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। ভাবছি প্রয়োজন হলে লিখিত পদত্যাগপত্র জমা দিব।

জেলা কমিটির আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ জানান, মাজু ইব্রাহিম আমাদের কাউকেই বলেননি, উনি নিজের জায়গা থেকে সরে গেছেন কিন্তু কেনো গেছেন সেটা আমরা জানা নেই। আমাদের একটা গঠন্তন্ত্র সামনে আসবে, সামনে নির্দেশনা আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, শুক্রবার (২৯ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ২৩১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি ছয় মাসের জন্য অনুমোদন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার কমিটিতে আবদুল আজিজ নাহিদকে আহ্বায়ক, ফয়সাল আহমেদ সাগরকে সদস্যসচিব, সাদিকুর রহমানকে মুখ্য সংগঠক ও জান্নাতুল তহুরাকে মুখপাত্র করা হয়েছে।

এই কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৮ জনকে যুগ্ম সদস্যসচিব, ৩২ জনকে সংগঠক ও ১৬৫ জনকে সদস্য করা হয়েছে।

প্রতিবেদকঃ সালমান সিদ্দিক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts