• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মোবাইল কোর্টে কারাদণ্ড, জরিমানা মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

কারো প্রতি বৈরী মনোভাব না রেখে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই

Reporter Name / ৩১২ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

[ad_1]

প্রবাসীকল্যাণমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সময় খুব সীমিত, পাঁচ বছর খুব অল্প। দোয়া করবেন যেন সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে কাজ করতে পারি। কারও প্রতি বৈরী মনোভাব না রেখে সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আজ প্রথম রোজায় আমি আমার জন্মস্থান সিলেটে এসেছি। হজরত শাহজালাল রহ. ও হজরত শাহপরান রহ.-এর মাজার জিয়ারত করে পুরোটা দিন আমার মায়ের সঙ্গে কাটাব। পরদিন এলাকার জনগণের সঙ্গে সময় কাটাব।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। এদিকে বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত এই মন্ত্রী চার দিনের সফরে সিলেটে এসেছেন।

প্রবাসীদের হয়রানি বন্ধসহ যাবতীয় সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বিদেশে গমনেচ্ছুদের যেন ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমি আসার সময় ঢাকার বিমানবন্দরে সেবা সেন্টারগুলো দেখেছি, সেটা আমাদের প্রবাসী–অধ্যুষিত সিলেটে নেই। ইনশাআল্লাহ, প্রবাসীদের প্রত্যাশা ও জনগণের প্রত্যাশা পূরণ করতে সবাইকে নিয়ে কাজ করব।

কাউন্সিলর থেকে ধাপে ধাপে মেয়র, সংসদ সদস্য ও মন্ত্রী হওয়ার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এটা সব আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, সিলেটবাসীর দোয়া ও সহযোগিতায় সম্ভব হয়েছে। আমার আসনের ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে সম্মানিত করেছেন, তা সিলেটবাসী এবং আমার নির্বাচনী এলাকার জনগণের রায়ের প্রতি শ্রদ্ধার প্রকাশ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category