• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কাজী শরিফুল ইসলাম শাকিল এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার সাথে মতবিনিময় সভা।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩৫০ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

 

নরসিংদীর মনোহরদীতে সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩ ডিসেম্বর)সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসার এম.এ.মুহাইমিন আল জিহান মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল বলেন,সুন্দর ও আধুনিক মনোহরদী বিনির্মানে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা প্রেসক্লাব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ,আপনাদের সহযোগিতা পেলে অন্যায় ও দুর্নীতি বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান থাকবে। ইনশাআল্লাহ্ উপজেলাতে সাংবাদিকতার নামে কেউ যেন অপ-সাংবাদিকতা ও দালালী করে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে সে দিকে লক্ষ রাখতে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার এম.এ. মুহাইমিন আল জিহান সাংবাদিকবৃন্দের বক্তব্যগুলো মনযোগ দিয়ে শুনেন এবং আধুনিক মনোহরদী বিনির্মানে অন্যায় ও দুর্নীতিরোধে উপজেলা প্রেসক্লাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.জুয়েল হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃরাশেদুল হাসান মাহমুদ,উপজেলা ভেটেনারী কর্মকর্তা,ডা.শামীম আহমেদ,উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা,মো.জাসেদুল ইসলাম সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ আজমেরী সুলতানা,সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দীন বাদল,সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল,যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন,সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা,দপ্তর সম্পাদক নজরুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃমো.এমরুল ইসলাম,সম্মানিত সদস্য মোয়াজ্জেম হোসেন প্রধান,অলি উল্লাহ্,মাওঃমো.তৈয়বুর রহমান ফরায়েজী,জাকির হোসেন,ইব্রাহিম খলীল,হুমায়ুন কবীর,মো.কাওসার মাহমূদ,লাকী আক্তার,মো.হিমেল,ইব্রাহিম মৃধা,পিংকী দাস,আল-ইমরান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category