• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

Reporter Name / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

[ad_1]

টাইমস হায়ার র‍্যাঙ্কিং

২০২৬ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন। তালিকায় এশিয়ার ৩৬ দেশের ৯২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তবে সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ও স্থান পায়নি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজেদের ওয়েবসাইটে এ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। তালিকা বিশ্লেষণে দেখা যায়, এশিয়ার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। একই দেশের পিকিং বিশ্ববিদ্যালয় তালিকার দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি।

এশিয়া অঞ্চলে সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জায়গা হয়নি। তালিকায় ৩০১ থেকে ৩৫০-এর মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা ‍বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয় দুটি যৌথভাবে দেশসেরা হয়েছে। তালিকায় ৩৫১ থেকে ৪০০-এর মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। শীর্ষ দশে এ দুটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান তৃতীয় ও চতুর্থ। ৫০১ থেকে ৬০০-এর মধ্যে অবস্থান করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ৬০১ থেকে ৮০০-এর মধ্যে অবস্থান করছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয় (খুুবি), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভিপ্রবি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজি (এমআইএসটি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর তালিকায় ৮০০ প্লাসের মধ্যে অবস্থান করছে বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

এছাড়া তালিকায় রিপোর্টার হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

—এজেড



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category