• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ৩৬৩ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৯ জানুয়ারি, বৃহস্পতিবার এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতিকুল্লাহ শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং তাদের অংশগ্রহণকে উৎসাহময় ও প্রেরণাদায়ক করে তোলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ডা. এম. এইচ. কবির, বিদ্যালয়ের জমিদাতা কাদির কিবরিয়া রূপক মোড়ল, খিদিরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব, খিদিরপুর ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক  জনাব সফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা দৌড়, লং জাম্পসহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে। পাশাপাশি শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থী এবং যায়যায়দিন পত্রিকার মনোহরদী উপজেলা প্রতিনিধি জনাব তাজুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category