• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মোবাইল কোর্টে কারাদণ্ড, জরিমানা মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

এবার দখলদার ইসরায়েলকে বয়কট গিনেস বুক কর্তৃপক্ষ

Reporter Name / ২০৯ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

[ad_1]

ইহুদিবাদী দখলদার ইসরায়েলের রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে জানিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ। সম্প্রতি এক ঘোষণায় এমনটাই বলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইহুদিবাদী ইসরায়েল থেকে একটি নতুন রেকর্ড নিবন্ধনের আবেদন পাওয়ার পর জানিয়েছে, তারা বর্তমানে ইসরাইলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন পর্যালোচনা করছে না। কিডনি দানকে উৎসাহদানকারী একটি ইসরায়েলি প্রতিষ্ঠান গিনেস রেকর্ডসে একটি আবেদন জমা দেওয়ার পর তারা জানায় যে, এই আবেদনটি তারা পর্যালোচনা করবে না।

সম্প্রতি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কিডনি দাতাদের সংখ্যার ভিত্তিতে এই প্রতিষ্ঠানের কাছে একটি রেকর্ড নিবন্ধনের অনুরোধ করা হয়েছিল। গিনেস ওই সংগঠনের আবেদনের জবাবে একটি চিঠি পাঠায়। তাতে বলা হয়েছে- ‘আমরা বর্তমানে ইসরাইল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না।’

ইসরায়েলি চ্যানেল এন১২-এর প্রতিবেদন অনুযায়ী, গিনেসের এই সিদ্ধান্ত (দখলকৃত) ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ও গাজাকেও প্রভাবিত করছে।  ফিলিস্তিনি অঞ্চলে স্বেচ্ছায় কিডনি দান কার্যক্রম পরিচালনা করা ‘মাতনাত চাইম’ নামের একটি সংস্থা দাবি করেছে, তারা মোট ২০০০ জন দাতাকে সংগঠিত করেছে, যারা অপরিচিত মানুষদের কিডনি দান করেছেন। এই দাতাদের একত্রিত করে একটি গ্রুপ ছবি তুলে গিনেস রেকর্ডের জন্য আবেদন করেছিল সংস্থাটির। তবে ব্রিটেনভিত্তিক রেকর্ড সংরক্ষণকারী প্রতিষ্ঠানটি তাদের আবেদনটি প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, গিনেস কর্তৃপক্ষ হঠাৎই প্রক্রিয়া স্থগিত করে ‘মাতনাত চাইম’–কে ইমেইলে জানিয়েছে যে তারা ‘বর্তমানে ইসরাইল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছে না।’ বিষয়টি নিয়ে গিনেস কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। ইসরায়েলি প্রতিষ্ঠানটির দাবি, গিনেসের এই সিদ্ধান্ত ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category